দিওয়ালির একরাতে শিলিগুড়ি শহরের একের পর এক অস্বাভাবিক মৃত্যু
দিওয়ালির একরাতে শিলিগুড়ি শহরের একের পর এক অস্বাভাবিক মৃত্যু। সোমবার সকালে ভিন্ন প্রান্ত থেকে তিন অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সামনে আসে। শিলিগুড়ি অদূরে ফুলবাড়ি তিস্তা ক্যানেলে ভেসে ওঠে গলা কাটা দেহ। এদিন সকালে নদীর জলে ভেসে আসতে দেখেন মৃতদেহ।
এলাকাবাসীরা খবর দেয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। অন্যদিকে পঞ্চানই নদী থেকে অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার হয়।এদিকে শিলিগুড়ি নার্সিংহোমের স্বাস্থ্য কর্মী মহিলার মৃতদেহ উদ্ধার হয়। উৎসবের মাঝে একই রাতে ঘটা সমস্ত ঘটনার তদন্তে নামছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের।

Post a Comment